বড়লেখায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবদল নেতার বাড়িতে তারেক রহমানের উপহার পৌঁছালেন বিএনপি নেতা সাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবদল নেতার বাড়িতে তারেক রহমানের উপহার পৌঁছালেন বিএনপি নেতা সাজু

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

সন্ত্রাসী হামলায় নিহত বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নোমান আহমদের পরিবারের সাথে দেখা করে তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরিফুল হক সাজু। শনিবার বিকেলে বিএনপি নেতা শরীফুল হক সাজু স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নিহত নোমানের বাড়িতে যান এবং তার বাবা-সহ পরিবারের সদস্যদের শান্তনা দেন। পরে তিনি নোমানের কবর জিয়ারত শেষে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual5 Ad Code

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সদস্য ফয়ছল আহমদ, সুজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম সুনু মিয়া, পৌর বিএনপির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম খোকন, কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বদরুল ইসলাম, নাদের আহমদ, বাবুল আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোহাম্মদ মুজিব, উপজেলা শ্রমিক দল নেতা জব্বার আহমদ, কাতার বড়লেখা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সিনিয়র সহসভাপতি ফয়ছল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসান আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুসেন আহমদ, বেলাল আহমদ, হেলাল আহমদ, আকই মিয়া প্রমূখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!