বড়লেখায় বিতর্কিত ও অযোগ্য নিয়ে কোয়াব কমিটি ঘোষণা-পুনর্গঠন দাবিতে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় বিতর্কিত ও অযোগ্য নিয়ে কোয়াব কমিটি ঘোষণা-পুনর্গঠন দাবিতে সংবাদ সম্মেলন

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের বাদ দিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর, বিতর্কিত ও অযোগ্যদের নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর বড়লেখা উপজেলা কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। বড়লেখার ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্ব এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের একাংশ বিতর্কিত ও অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠকদের অর্ন্তভুক্ত করে কমিটি পুনর্গঠনের দাবিতে শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) বিকেলে বড়লেখা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

Manual7 Ad Code

১২ ফেব্রæয়ারি ফরহাদ আহমদকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪০ সদস্যবিশিষ্ট কোয়াবের বড়লেখা উপজেলা কমিটির অনুমোদন দেন কোয়াবের মৌলভীবাজার জেলা সভাপতি হাসান আহমদ জাবেদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ। এতে প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের বাদ দেওয়ায় বড়লেখার ক্রীড়াঙ্গনের একাংশে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিএর সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক সাইফুল আলম রাসেল। এসময় মেরিটোরিয়াস ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি জাহেদ আহমদ, পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা নাহিদ বখত, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাবের সভাপতি জামিল আহমদ, প্রমিজ ক্রিকেট ক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, রতুলী রেনবো ওয়ারিয়ার্সের টিম ম্যানেজার মাসুদ আহমদ, উত্তর বড়লেখা ক্রিকেট ক্লাবের সভাপতি জিবু, বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সুমন আহমদ ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ডিএসটি স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহজালাল আহমদ, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাবের সিনিয়র সহসভাপতি সুমন আহমদ, কাঠালতলী ক্রিকেট ক্লাবের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাইফুল আলম রাসেল বলেন, গত ১৩ ফেব্রæয়ারি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর বড়লেখা উপজেলা শাখার কমিট কমিটি প্রকাশিত হয়। কমিটি প্রকাশের পর থেকে বড়লেখা ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেট অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশ্য আমাদের কয়েকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আমরা এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। কারণ বড়লেখা উপজেলার ক্রীড়ানুরাগী ও সংশ্লিষ্ট কারো সাথে কোনোরকম আলোচনা না করেই প্রকৃত ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্ব এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত নয়-এমন অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে বড়লেখার ক্রীড়াঙ্গন ধ্বংসের মুখে পতিত হবে। ক্রিড়াঙ্গনকে ধ্বংসের পাঁয়তারায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি পুনরায় যোগ্য ও প্রকৃত ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটারদেরকে নিয়ে কোয়াবের কমিটি পুনর্গঠনের জোর দাবি জানান।

Manual6 Ad Code

এ বিষয়ে কোয়াবের জেলা শাখার সভাপতি হাসান আহমদ জাবেদ শনিবার বিকেলে জানান, আমরা প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কোনো কারণে কেউ বাদ পড়তে পারেন। কমিটি পুনর্গঠন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews