জুড়ীতে অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী সমিতি ও পুলিশের আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী সমিতি ও পুলিশের আলোচনা সভা

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা::

জুড়ী উপজেলায় অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে ব্যবসায়ী সমিতি ও পুলিশের যৌথ উদ্যোগে শনিরার (১৫ ফেব্রুয়ারি) রাতে একটি বিশেষ সভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, হালিম অ্যান্ড সন্স রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, রুমেক মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি মোঃ মাসুক মিয়া, ইলিয়াছুর রহমান, শফিক মিয়া সহ আরো অনেকেই। সভায় অংশগ্রহণকারীরা ঘনঘন চুরি ঠেকাতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

Manual3 Ad Code

আলোচনায় মূলত ব্যবসায়ীদের অপরাধ দমন কার্যক্রমে অংশগ্রহণ, রাস্তার নিরাপত্তা বাড়ানো, পর্যাপ্ত আলো স্থাপন এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে দ্রুত তথ্য প্রদানের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। সভায় সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি চুরির ঘটনা উদ্ঘাটন এবং আসামীদের গ্রেফতারে ভূমিকা রাখার জন্য জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া এবং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা হয়।

Manual6 Ad Code

সভায় স্থানীয় গণমাধ্যমের অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন, যারা আলোচনার মূল বিষয়বস্তু সংগ্রহ করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় সিরাজ মিয়াকে, যিনি নিজ উদ্যোগে গ্রাম এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আলোর ব্যবস্থা করেছেন। তার এই উদ্যোগ রাতের বেলায় নিরাপত্তা জোরদার করেছে এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করেছে।

সভা শেষে ব্যবসায়ী সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি ও উপস্থিত সাংবাদিকরা একসঙ্গে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!