সাড়ে ১৫ বছর পর চাঙ্গা তৃণমুল বিএনপি-বড়লেখার ১০ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সাড়ে ১৫ বছর পর চাঙ্গা তৃণমুল বিএনপি-বড়লেখার ১০ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

  • শনিবার, ১ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় সাড়ে ১৫ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠনে চাঙ্গাভাব ফিরেছে। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে তৃণমুল পর্যায়ে উৎসবমুখর পরিবেশে দলটির রাজনৈতিক কর্মকান্ড চলছে।

২৯ জানুয়ারি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির কর্মী সভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান পুত্র সাবেক এমপি এম নাসের রহমানের দিক নির্দেশনায় ইউনিয়নগুলোর আহ্বায়ককমিটি এক মাসেরও কম সময়ে গঠন করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

Manual1 Ad Code

আহ্বায়ক কমিটি গঠনের কর্মীসভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সদস্য সচিব মোয়াচ্ছান আহমদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী ও যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির প্রতিটি ইউনিটের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যে ১০টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর উপজেলা আহ্বায়ক কমিটি প্রত্যেকটি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছে। আহ্বায়ক কমিটিগুলো ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলনের আয়োজন করবে। নেতাকর্মীর মতামতের ভিত্তিতে ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

Manual5 Ad Code

Manual1 Ad Code

বর্ণি ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের কমিটির আহ্বায়ক হলেন, রহিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবদুস সোবহান। দাসেরবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাজী বাহার উদ্দিন। নিজ বাহাদুরপুর ইউনিয়নের আহ্বায়ক মুমিন আলী, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তফজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গনি, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, তালিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামছুদ্দিন আহমদ সমছ, যুগ্ম আহ্বায়ক রহিম উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সুজানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম শুনু মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল আছ আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুনুর রশীদ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!