জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি’র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি রোববার বিকেলে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সুত্র ধর। এসময় পরিবেশ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ও থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের নির্দেশে অনুমোদনবিহীন অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশনা মতে সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলির মালিকানাধীন অবৈধ ইটভাটাটি অপসারণ করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপেক্ষিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!