নিটার প্রশাসনের ইফতার মাহফিল আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নিটার প্রশাসনের ইফতার মাহফিল আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ 

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Manual6 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ন্যাশনাল ইনস্টিটউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চে (নিটার) পবিত্র রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল আয়োজনের সময়সূচি নিয়ে নিটার প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রতি বছরই ক্যাম্পাসে অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে যাওয়ার পর  ইফতার আয়োজন করা হয়, যার ফলে অধিকাংশ শিক্ষার্থী এতে অংশ নিতে পারে না। এবারের আয়োজনও তার ব্যতিক্রম নয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।
শিক্ষার্থীদের দাবি, ইফতার মাহফিল রমজানের প্রথম সপ্তাহে আয়োজন করা হলে সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারত। কিন্তু প্রশাসন ইচ্ছাকৃতভাবে এমন সময়ে আয়োজন করেছে, যখন অধিকাংশ শিক্ষার্থী ছুটির কারণে ক্যাম্পাসে অনুপস্থিত। শিক্ষার্থীদের অভিযোগ, কম শিক্ষার্থী উপস্থিত থাকলে খরচ বাঁচানোর সুযোগ তৈরি হয় এবং অবশিষ্ট ইফতার প্যাকেট প্রশাসনের লোকজনের কাছেই চলে যায়।
একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রমজানের ১-৭ তারিখের মধ্যেই ইফতার আয়োজন করা যেত। তখন তো ক্লাস ঠিকই নিয়েছে প্রশাসন। এমনকি ১:৩০-এর পর ক্লাস রিশিডিউল করার অনুরোধ করা হলেও তা শোনা হয়নি। কিন্তু শিক্ষার্থীরা যখন ছুটিতে থাকে, তখনই কেন ইফতার আয়োজন করা হয়?”
শিক্ষার্থীরা এ ধরনের অব্যবস্থাপনার জন্য প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করেই ইফতার মাহফিল আয়োজন করা হয়। তারা মনে করেন, ইফতারের মতো একটি পবিত্র আয়োজনে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!