জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫

Manual1 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা জামায়াতের ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ১ (জুড়ী-বড়লেখা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আজিম উদ্দিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক মুস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাই, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফিজ মাওলানা নজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক (সাবেক) এম এম সামছুল ইসলাম, সাংবাদিক হারিস মোহাম্মদ ,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা বায়তুলমাল সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, উপজেলা কর্ম ও শূরা সদস্য লুৎফুর রহমান আজাদী, এডভোকেট শাখাওয়াত হোসাইন, মো: আশরাফুল ইসলাম, মোস্তাকিম হোসেন, মাওলানা নজরুল ইসলাম, আব্দুল মুকিত, বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম, ডা: খালেদ সাইফুল্লাহ, প্রভাষক মাওলানা আব্দুল মালিক, প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ছাত্র অধিকার পরিষদ জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল আহমদ প্রমুখ।
এছাড়াও উপজেলার ছয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!