ভূরুঙ্গামারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

ভূরুঙ্গামারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫

Manual6 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায় সকল শিক্ষক শিক্ষিকা পবিত্র ঈদুল ফিতরের আগে বেতনভাতা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকাল এগারো টায় উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর সামনে  ঘন্টা ব্যাপি মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মাও: আশফাকুর রহমান, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাও: আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক এনামুল হক, সঞ্চলনায় ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সহ: সম্পাদক আহসান হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম, খতিব, কেয়ারটেকার সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বক্তারা বলেন ইসলামী ফাউন্ডেশনের অধিনে তাদের চাকুরী জাতীয় করণ করতে হবে।  নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের আগে বেতন বোনাস, প্রকল্প স্থায়ীকরণ এর দাবী করেন। তারা বলেন প্রকল্প  কোনক্রমেই আউটসোর্সিং করা যাবে না। শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে কেন্দ্র স্থানান্তর, শিক্ষক শিক্ষিকা অসুস্থ, মৃত্যু বরণ করলে তহবিল গঠন সহ এককালিন অর্থ প্রদানের ব্যবস্থা করার দাবি জানান।
তারা আরও বলেন আগামীকাল সোমবার (২৪ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!