কারাগারে নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কারাগারে নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলখানায় নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে তাঁর তত্ত্বাবধানে আমরা বিএনপি পরিবার নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ফলমুল ঈদের উপহার ও ঈদকার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও অন্যান্য সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তোলে দেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, ২০২৩ সালের ১০ জানুয়ারি প্রতিপক্ষেল লোকজন আদালত প্রাঙ্গণে আলাউদ্দিন ও তার ভাইকে মারধর করে। এঘটনায় হামলাকারীদের সাথে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫৪ ধারায় বিএনপি নেতা আলাউদ্দিনকে মৌলভীবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর দুই দিন পর হার্টএটাকে জেল খানায় মারা যান বিএনপি নেতা আলাউদ্দিন।

Manual7 Ad Code

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে আমাদের পাঠিয়েছিলেন। সঙ্গে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে পরিচালিত বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নিহত এ পরিবারের পাশে বিএনপি সবসময় পাশে থাকবে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!