জুড়ীতে সাংবাদিক হারিছের উপর যুবলীগ নেতার অতর্কিত হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে সাংবাদিক হারিছের উপর যুবলীগ নেতার অতর্কিত হামলা

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক হারিস মোহাম্মদ জুড়ী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, সোমবার (৭ এপ্রিল)  একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর অতর্কিত  হামলা করে পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেম ও তার ভাই মাসুক মিয়া। হামলার পর সাংবাদিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও জুড়ী থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় হারিস মোহাম্মদ জুড়ী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে হারিস মোহাম্মদ বলেন, একটি পারিবারিক জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছি। জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে যুবলীগ নেতা আবুল কাশেম ও তার ভাই আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। আবুল কাশেম তার আপন ভাগ্নীকে ধর্ষণের দায়ে মামলা হলে জেলে যায়। এ‌বিষয়ে নিউজ করায় আমার উপর পরিকল্পিত হামলা করা হয়েছে। ওই দু’ভাই  ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিলে অংশ নেয়।
এবিষয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!