কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

Manual5 Ad Code
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামে প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার ২০ এপ্রিল কুড়িগ্রাম প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসুচীর ঘোষণা দেয়া হবে বলে শিক্ষক নেতারা হুশিয়ারি দেন।
এসময় বক্তব্য রাখেন, নুরন্নবী আলী, আব্দুর রশিদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সোলাইমান আলী, আঃ মোতালেব, রুহুল আমিন, মনিরুজ্জমান মনির, জেসমিন আক্তার প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দুরীকরণে বক্তব্য তুলে ধরেন। নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!