নিটারে জেনারেটর সংযোগে ধোঁয়াশার দায় কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

নিটারে জেনারেটর সংযোগে ধোঁয়াশার দায় কার

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Manual6 Ad Code
নিটার প্রতিবেদনঃ
সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ছাত্র হোস্টেল ও ছাত্রী হোস্টেলের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর ক্রয় করা হলেও সংযোগ দেওয়া নিয়ে হচ্ছে চরম বিলম্ব।
দীর্ঘদিন আগে জেনারেটরটি কেনা হলেও এখনও পর্যন্ত সেটিকে কার্যকরভাবে সংযোগ দেওয়া হয়নি। ফলে হোস্টেলের শিক্ষার্থীরা বারবার বিদ্যুৎ বিভ্রাটে পড়ছেন এবং তাদের দৈনন্দিন জীবন ও পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।
সরেজমিনে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ক্যাম্পাসে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র গরমে ছাত্রছাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। পরীক্ষার পড়া, ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট কিংবা সাধারণ ক্লাসের প্রস্তুতিতেও বাধা সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় অনেক শিক্ষার্থী শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
শিক্ষার্থীদের ভাষ্য মতে, জেনারেটর ক্রয়ের পরেও নিটার প্রশাসন কেন সেটির সংযোগ দিচ্ছে না বা বিলম্ব করছে সে বিষয়ে তাদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। কারো কারো মতে, এটি প্রশাসনের উদাসীনতার প্রতিফলন।
এ বিষয়ে নিটারের বর্তমান পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানা’র সাথে কথা বলতে গেলে তিনিও এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিংবা সময়সীমা দিতে অপারগতা প্রকাশ করেন। ফলে বিষয়টি আরও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!