ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারে সহায়তা করুন – সাবেক উপমন্ত্রী দুলু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারে সহায়তা করুন – সাবেক উপমন্ত্রী দুলু

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
নওগাঁ :: কর্মীদের মাঝে বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপ-মন্ত্রী এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি :: প্রতিনিধি

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপ-মন্ত্রী এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ভোট লুটেরাতে পরিণত হয়েছে। এ সরকার ক্ষমতায় এসে অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের জেল জুলুম দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেক জুলুমের পরিসমাপ্তি রয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন, আসন্ন উপ-নির্বাচন আত্রাই-রাণীনগরবাসীর গণতন্ত্রকে পুনরুদ্ধারের নির্বাচন। তাই এ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধারে সহায়তা করুন। তিনি গতকাল বুধবার নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচন উপলক্ষে আত্রাই থানা বিএনপি কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্থানীয় চৌধুরী মিল চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপির আহবায়ক আলহাজ আব্দুল জলিল চকলেট।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নাটোর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নওগাঁ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম ধলু, এড. রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, আত্রাই থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!