কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন

  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ। সোমবার (০৫ মে ) বিকেল ৩ টায় কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বিএএফ শাহিন কলেজ শমশেরনগর অংশগ্রহণ করে।

Manual5 Ad Code

বিতর্ক প্রতিযোগিতায় “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে’ এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর উপ-পরিচালক মো. এরশাদ মিয়া, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সমাজ সেবক শফিকুর রহমান, সাংবাদিক পিন্টু দেবনাথ, মোনায়েম খান, মুমিন আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুজন আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান আলী।

এর আগে গত ২৮ এপ্রিল প্রতিযোগিতার প্রথম পর্বে উপজেলার চারটি বিদ্যালয় অংশগ্রহন করে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!