জুড়ীতে ৬৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে ৬৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা জুড়ী::

Manual5 Ad Code

জুড়ী উপজেলার ৬ ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৬৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বুধবার (১৪ মে) বকনা গরুগুলো বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে বকনা গরু বিতরণ অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মৃদুল কান্তি দে, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডবিøউএ) সভাপতি মাইকেল নংরুম, সাধারণ সম্পাদক ওয়ানমন লংডঃ, জুড়ী আদিবাসী ফোরামের সভাপতি ভাগ্য সিংহ, সহ সভাপতি উদয় মুন্ডা, সাংগঠনিক সম্পাদক শান্ত সিংহ, ইউপি সদস্য বাসন্তী কুর্মি প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews