বড়লেখায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বড়লেখায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ

  • বুধবার, ২১ মে, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হত্যা চেষ্টা মামলায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুই আসামির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বাদির ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা। এঘটনায় মঙ্গলবার রাতে হামলাকারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, আহত হাফেজ তাওসিফ ইমরানের বড়ভাই ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান শামীম ১০ এপ্রিল বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পূর্বচরগ্রাম ব্রিজের পাশে পৌঁছামাত্র পূর্ব-শত্রæতার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় পূর্বচর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম, জায়দুল ইসলাম ও তাদের ভাতিজা জুনেল আহমদ ও মাহের আহমদ। চিকিৎসা শেষে আহত ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান শামীম হামলাকারিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার (২০ মে) চার আসামির মধ্যে দুই সহোদর ময়নুল ইসলাম ও জায়দুল ইসলাম বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মূচলেকায় জামিন পান। জামিন নিয়েই সহযোগিদের নিয়ে তারা ওইদিন বিকেলে ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান শামীমের ছোটভাই হাফেজ তাওসিফ ইমরানকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায়ও ব্যাংক কর্মকর্তা মঙ্গলবার রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

Manual3 Ad Code

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, আহত হাফেজ তাওসিফ ইমরানের বড়ভাই মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা নিতে অভিযোগটি তিনি শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের (পুলিশ ইন্সপেক্টর) কাছে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!