ন্যাশনাল জব ফেস্ট ২০২৫: কর্মসংস্থানের বিশাল আয়োজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

ন্যাশনাল জব ফেস্ট ২০২৫: কর্মসংস্থানের বিশাল আয়োজন

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

Manual8 Ad Code
ক্যাম্পাস প্রতিবেদন :: নিটার ক্যাম্পাসে নিটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ২২ মে আয়োজিত হয়েছে বহুল প্রতীক্ষিত “ন্যাশনাল জব ফেস্ট ২০২৫”, বেলা আনুমানিক ১১টায় জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান উৎসবটির শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ জুলহাজ উদ্দিন, মাননীয় ভাইস-চ্যান্সেলর, বুটেক্স। সভাপতিত্ব করেন নিটার-এর সম্মানিত পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, পরিচালক, বিটিএমএ এবং ব্রিগেডিয়ার মোঃ জাকির হোসেন (অব.), সেক্রেটারি জেনারেল, বিটিএমএ।
দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও কোম্পানির অংশগ্রহণে এই জব ফেস্ট রূপ নিয়েছে এক বিশাল কর্মসংস্থান মেলায়, যেখানে চাকরি প্রত্যাশীরা পাচ্ছেন— বিভিন্ন সেক্টরের অসংখ্য চাকরির সুযোগ, কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা এবং নেটওয়ার্কিং-এর বিরল সুযোগ।
আয়োজনে ছিল ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার, ওয়ার্কশপ ও প্যানেল ডিসকাশন। এছাড়াও মক ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে পারছেন এবং পেশাদার ক্যারিয়ার কাউন্সিলরের মাধ্যমে সিভি রিভিউ করার সুযোগ।
এটি শুধুমাত্র একটি চাকরির মেলা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি এবং ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারছেন।
নিটার ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে বলে অভিমত জানিয়েছেন উপস্থিতিদের অনেকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!