বড়লেখায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় : অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

বড়লেখায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় : অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান

  • শনিবার, ২১ জুন, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা অপরাধ দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাতে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা এ আহ্বান জানান। গত ১৪ জুন তিনি বড়লেখা থানায় যোগদান করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।

এসময় সাংবাদিকরা পুলিশের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে, এধরণের অপরাধের পুনরাবৃত্তি ঘটবে না। পাশাপাশি সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual2 Ad Code

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই রতন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালী, মস্তফা উদ্দিন, তাহমিদ ইশাদ রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!