পরীক্ষা বর্জন নয়, সময়মতো নোটিশ চাই ইইই বিভাগের শিক্ষার্থীদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

পরীক্ষা বর্জন নয়, সময়মতো নোটিশ চাই ইইই বিভাগের শিক্ষার্থীদের

  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫

Manual2 Ad Code
নিটার প্রতিবেদন :::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনে পরিচালিত সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১১তম থেকে ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি পরীক্ষার সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
তাদের অভিযোগ, পরীক্ষার সময়সূচি পূর্বে ঘোষণা না দিয়ে মাত্র ২৩ ঘণ্টা আগে প্রকাশ করা হয়, যা বাড়ি থেকে ফেরার এবং যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য মোটেই যথেষ্ট সময় নয়। ফলে অনেকেই নিরূপায় হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে তা বর্জন করতে বাধ্য হন।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিটার সাংবাদিক সমিতির কাছে লিখিতভাবে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। তাদের প্রধান দাবি হলো—একটি পূর্ণাঙ্গ, যৌক্তিক ও সময়োপযোগী পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে হবে, যা অন্তত ৭ দিন আগেই জানানো হবে, যাতে তারা যথাযথভাবে প্রস্তুতি নিতে পারেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
শিক্ষার্থীদের ভাষ্য মতে, তারা কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত নন এবং পরীক্ষায় অংশগ্রহণে আন্তরিকভাবে আগ্রহী। চলমান জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং একটি সুসমন্বিত সময়সূচি প্রকাশের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
তারা আরও জানান, যদি নতুন সময়সূচি কেবল বেসরকারি কলেজের জন্য প্রযোজ্য হয় এবং সরকারি কলেজগুলো সেটি অনুসরণ না করে, সেক্ষেত্রে শুধুমাত্র তাদের পরীক্ষা বাতিল করা হলে সেটি হবে অনৈতিক। তাই এ বিষয়ে পরিষ্কার ও সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানান তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!