একই ক্যাম্পাসে দুই খাবারের প্রতিষ্ঠান : একটিকে ঘিরে প্রশংসা অন্যটিকে ঘিরে ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সাথে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে মজুরী বন্ধ শ্রমিকদের আন্দোলন : অফিসে তালা আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ প্রাথমিক বৃত্তি-২০২৫ বড়লেখায় প্রথম দিনেই ৩১ পার্সেন্ট পরীক্ষার্থী অনুপস্থিত লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত কমলগঞ্জে ১৭-১৮ এপ্রিল দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

একই ক্যাম্পাসে দুই খাবারের প্রতিষ্ঠান : একটিকে ঘিরে প্রশংসা অন্যটিকে ঘিরে ক্ষোভ

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

Manual5 Ad Code
নিটার প্রতিবেদন :: ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ বর্তমানে অধ্যয়নরত প্রায় ১৫০০ শিক্ষার্থীর জন্য রয়েছে দুটি খাবার পরিবেশনের স্থান—নিটার ক্যান্টিন ও নিটার ক্যাফেটেরিয়া।
নিটার ছাত্র হোস্টেলের পাশেই অবস্থিত ক্যান্টিনটি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের খাবারের একটি মূল ভরসা ছিল। তবে সাম্প্রতিক সময়ে এটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ অনুযায়ী, ক্যান্টিনের খাবার টেবিলগুলো দীর্ঘ সময় পরিষ্কার না করায় মাছির উৎপাত বেড়েছে, খাবারের মানও ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। পরিবেশের এমন অব্যবস্থাপনা ও মানহীন খাবার পরিবেশনের কারণে এটি কার্যত বন্ধ হওয়ার পথে।
অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর সদ্য চালু হওয়া নিটার ক্যাফেটেরিয়া এখন শিক্ষার্থীদের অন্যতম প্রিয় স্থান হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন এলাকায় অবস্থিত হলেও দূরত্বের প্রতিবন্ধকতা পেরিয়ে শিক্ষার্থীরা এখানে ছুটে আসছেন স্বাদ ও মানের টানে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, ক্যাফেটেরিয়ায় রয়েছে খাবারের বৈচিত্র্য, মান রয়েছে সন্তোষজনক, পরিবেশ পরিচ্ছন্ন ও বসার জায়গাও তুলনামূলক বেশি আরামদায়ক।
এই ভিন্নধর্মী চিত্রে শিক্ষার্থীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে—একই প্রতিষ্ঠানে দুটি খাবারের জায়গা, কিন্তু একটির এমন উন্নতি এবং অপরটির এমন অবনতি কেন? ক্যান্টিনটি হোস্টেলের পাশে সুবিধাজনক অবস্থানে থাকলেও কেন এটি লাভের মুখ দেখছে না? এর পেছনের কারণ কি শুধুই ব্যবস্থাপনার দুর্বলতা, নাকি কোনো ক্রমাগত ব্যর্থতা?
শিক্ষার্থীরা মনে করছেন, বিষয়টি নিয়ে নিটার প্রশাসনের যথাযথ নজর দেওয়া উচিত এবং ক্যাম্পাসজুড়ে স্বাস্থ্যকর ও মানসম্পন্ন খাবার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!