বড়লেখায় তালহা কালেকশনের র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বড়লেখায় তালহা কালেকশনের র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজারের তালহা কালেকশন, তাহিয়া ফ্যাব্রিক্স, আনোয়ারা সুপার শপ ও তাওসিফ সুজ ফেয়ারের পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে আয়োজিত র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

ক্রেতাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বড়লেখার জহির ম্যানশনস্থ তালহা কালেকশন, তাহিয়া ফ্যাব্রিক্স, আনোয়ারা সুপার শপ, ও তাওসিফ সুজ ফেয়ারের উদ্যোগে ১ রমজান থেকে ৩০ জুন পণ্য ক্রয়ের ভিত্তিতে লাকী কুপন বিতরণ করা হয়।

Manual1 Ad Code

নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার সকাল ১১ ঘটিকার সময় র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৩টি ক্যাটাগরিতে ক্রেতা সাধারণকে বিভিন্ন পণ্যসামগ্রী পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে ৪টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাংবাদিক সুলতান আহমদ খলিলের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই নিসচার উপজেলা সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম। পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

Manual7 Ad Code

গভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র আহ্বায়ক ও সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির আহবায়ক হারুনুর রশিদ, আব্দুল হাসিব, বড়লেখা যুবকল্যাণ পরিষদের সভাপতি কামাল উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক লিটন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সদস্য মাস্তফা উদ্দিন, সদস্য তাহমিদ ইশাদ রিপন, রেদোয়ান রুম্মান, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবলু, শাহরিয়ার শাকিল প্রমুখ। পরে অতিথিবৃন্দ র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews