নিটার ক্যাম্পাসে মশার উৎপাত শিক্ষার্থীদের মাঝে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নিটার ক্যাম্পাসে মশার উৎপাত শিক্ষার্থীদের মাঝে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

Manual7 Ad Code
শিক্ষাঙ্গন প্রতিবেদনঃ ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে আবারো পুরোনো সমস্যার পুনরাবৃত্তি, বেড়েছে মশার ভয়াবহ উপদ্রব। বিশেষ করে হোস্টেল ও আশপাশের এলাকায় মশার দাপটে, শিক্ষার্থীরা কোথাও একটানা পাঁচ মিনিট বসে থাকতে পারছেন না।
গত বছরের এই সময়েও একই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হোস্টেলের পিছনের ড্রেনের অপরিচ্ছন্নতা, জমে থাকা পানির সঠিক নিষ্কাশনের অভাব এবং এলাকা জুড়ে অপ্রয়োজনীয় আগাছার বৃদ্ধি—এইসব কারণে মশা বেড়ে গেছে ভয়াবহ হারে।
কিছু শিক্ষার্থী জানান, হলে অবস্থানকালে তাদের ই ব্যাচমেট জ্বরে আক্রান্ত হয়ে পরবর্তীতে পরীক্ষা করে জানতে পেরেছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীরা পরামর্শ দিয়েছেন, হোস্টেলের পিছনের ড্রেন নিয়মিত পরিষ্কার করা, ড্রেন ঢেকে দেওয়া, অপ্রয়োজনীয় আগাছা অপসারণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মশার প্রজনন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা না হলে স্বাস্থ্যঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের অবস্থান করতে হবে ক্যাম্পাসে। শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা ও জীবন দুটোই নিরাপদ রাখা সম্ভব হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!