মৌলভীবাজারে পলিথিন বিরোধী অভিযান : শপিংব্যাগ জব্দ জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে পলিথিন বিরোধী অভিযান : শপিংব্যাগ জব্দ জরিমানা আদায়

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, মৌলভীবাজার:

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ পরিচালনায় সোমবার শহরের চৌমহনী ও পশ্চিমবাজার এলাকায় হার্ডওয়ারও মুদির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকান থেকে ১১৬ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ এবং ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual8 Ad Code

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম ও থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাবনী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে মৌলভীবাজার শহরের চৌমোহনী এলাকায় রহমানিয়া ডিপার্টমেন্ট স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা ও ৩ কেজি পলিথিন জব্দ; দয়াল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমান ও ২৭ কেজি পলিথিন জব্দ; সিটি ফুডকে ৩ হাজার টাকা জরিমানা ও ৫ কেজি পলিথিন জব্দ; সুমা ফুডকে ৪ হাজার টাকা জরিমানা ও ৮ কেজি পলিথিন জব্দ, পশ্চিমবাজার এলাকায় চার ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১২ কেজি পলিথিন জব্দ এবং মোক্তাদির হার্ডওয়ারকে ৫ হাজার টাকা জরিমানা ও ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

Manual2 Ad Code

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক রেজাউল ইসলাম জানান, পরিবেশ আইনে পলিথিন ব্যাগের উৎপাদন, বিপনন ও ব্যবহার নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ পরিচালনায় সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এধরণের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!