ফুলবাড়ীতে মাদকবিরোধী পুলিশি অভিযানে গাঁজাসহ একজন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ফুলবাড়ীতে মাদকবিরোধী পুলিশি অভিযানে গাঁজাসহ একজন আটক

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুড়িগ্রাম ::

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ীকে উপজেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে ফুলবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান।

Manual1 Ad Code

অভিযানের ধারাবাহিকতায় ১৬ জুন মঙ্গলবার ভোর রাতে এস আই এনামুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ।অভিযানে উপজেলার কাশিপুর হতে ২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ জাকির হোসেন (২০)। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর (বেড়াকুটি) গ্রামের জহুরুল হকের ছেলে।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নবিউল হাসান বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী থানায় মামলা নং ১৬।

Manual1 Ad Code

জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন,  ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে, কোন মাদক চোরাকারবারিকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!