আত্মপ্রত্যয়ী ফারহানা শাবিপ্রবিতে জায়গা করে নিলো  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আত্মপ্রত্যয়ী ফারহানা শাবিপ্রবিতে জায়গা করে নিলো 

  • শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক :: ছোটবেলা থেকেই পড়াশোনায় মনযোগি, নিষ্ঠাবান ও আত্মপ্রত্যয়ী ফারহানা নিজ প্রচেষ্টায় জায়গা করে নিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগে। কোনো কোচিং ছাড়া নিজ চেষ্টায় এ সাফল্যে অভিভূত পরিবার, শিক্ষক, পাড়া-প্রতিবেশীসহ পুরো পাঙাল সমাজ আনন্দিত ও গর্বিত।

Manual3 Ad Code

নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও দীর্ঘ ৭-৮ বছর ধরে বাড়িতে বসে একাকী অধ্যবসায়ে প্রস্তুতি নিয়েছে সে। কোনো প্রাতিষ্ঠানিক কোচিং বা গাইডলাইন ছাড়াই বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই শিক্ষার্থী।

Manual2 Ad Code

সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মণিপুরী মুসলিম (পাঙাল) অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. সালাহ উদ্দিন  এবং গৃহিনী  মা জয়নব বেগম দম্পতির কন্যা ফারহানা আক্তার (শিউলি)। পরিবারিক ও আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেয়ের প্রতি তাদের আস্থা ও সহানুভূতি ছিল অবিচল।

Manual2 Ad Code

সে তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ এবং আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ অর্জন করে।

ফারহানার বড় ভাই শাহাদাত হোসেন বাবলু সম্প্রতি ৪০তম বিসিএস-এ নন-ক্যাডার পদে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর (ফার্ম মেশিনারি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একই পরিবারের দুই ভাই বোনের এই অর্জন কমলগঞ্জ এবং মণিপুরী মুসলিম সমাজের গর্বের প্রতীক।

শিক্ষার্থী ফারহানা অনুভূতি জানিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ। আমি শাবিপ্রবির বাংলা বিভাগে ভর্তি হতে পেরে খুবই আনন্দিত। এটি আমার জীবনের অন্যতম বড় স্বপ্ন ছিল। কোচিং ছাড়াই নিজে নিজে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। আমার পাশে ছিল পরিবার, আর ছিল নিজের আত্মবিশ্বাস। আমি চাই আমার এই সাফল্য পাঙাল তরুণীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক।”

ভাই শাহাদাত হোসেন বলেন, “আমার ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন। সে নানান শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা জয় করে, কোচিং ছাড়া একা একাই প্রস্তুতি নিয়ে এই সফলতা অর্জন করেছে। আমাদের পরিবারের জন্য এটি একটি বড় অর্জন। আমরা সত্যিই গর্বিত।”

Manual7 Ad Code

ফারহানার এই সংগ্রাম ও অর্জন প্রমাণ করে—আত্মপ্রত্যয়, কঠোর পরিশ্রম এবং পারিবারিক সহযোগিতা থাকলে যেকোনো প্রতিবন্ধকতা জয় করে স্বপ্নপূরণ সম্ভব। তার এই সাফল্য মণিপুরী মুসলিম তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews