নিটারে বিটিএমএ মিল সার্ভে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

নিটারে বিটিএমএ মিল সার্ভে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code
নিটার প্রতিবেদন ::
সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) প্রাঙ্গণে গত ৬ আগস্ট ২০২৫ (বুধবার)  শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সদস্য মিল সার্ভে বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ১৫ জন শিক্ষক এবং ৬৫ জন শেষ বর্ষের শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীদের বিটিএমএ সার্ভে টিমে অন্তর্ভুক্ত করে বিভিন্ন কারখানা পরিদর্শন, মেশিনপাতি পর্যবেক্ষণ, রিপোর্ট প্রস্তুতকরণ এবং তথ্য সংগ্রহের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে তারা শিল্পখাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ’র পরিচালক ও নিটারের গভর্নিং বডি (জিবি) সদস্য মো. খোরশেদ আলম। তিনি সার্ভের পদ্ধতি ও কার্যপ্রণালী নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া নিটারের পরিচালক, শিক্ষকবৃন্দ এবং বিটিএমএ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল জনাব জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের শিল্পমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টেক্সটাইল খাতের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!