কুরআন তিলাওয়াত দিয়ে নবীনবরণ প্রোগ্রামের সূচনায় শিক্ষার্থীদের আপত্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

কুরআন তিলাওয়াত দিয়ে নবীনবরণ প্রোগ্রামের সূচনায় শিক্ষার্থীদের আপত্তি

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code
নিটার প্রতিবেদনঃ
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আগামীকাল, ১৪ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার), “নবীনবরণ ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিটার প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসজুড়ে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারের অনুষ্ঠানও ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালোভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রস্তুতি সূত্রে জানা গেছে, এবারের নবীনবরণে নাচ, গান, র‌্যাম্প শো, আবৃত্তি সহ আরও বেশ কিছু বিনোদনমূলক সেগমেন্ট থাকছে। দেশীয় ও আধুনিক গানের পরিবেশনা ছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন রয়েছে। সাংস্কৃতিক এই আয়োজনের মাধ্যমে নতুনদের স্বাগত জানাতে পুরনো ও নতুন শিক্ষার্থীরা একত্রিত হবেন।
তবে, অনুষ্ঠান শুরুর আগেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। নিটার সাংবাদিক সমিতি (নিসাস)-এর অফিসিয়াল ই-মেইল ঠিকানায় আজ ১৩ আগস্ট ২০২৫ (বুধবার) দুপুরের পর থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের মতামত পাঠাতে শুরু করেন। মেইলগুলোতে শিক্ষার্থীরা জানান, অনুষ্ঠানের সূচনায় কুরআন তিলাওয়াত অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে—যা তারা ভালো দৃষ্টিতে দেখছেন না।
শিক্ষার্থীরা তাদের মেইলে উল্লেখ করেন, কুরআন তিলাওয়াত ইসলামী শরীয়াহ অনুযায়ী পবিত্র ও ধর্মীয় একটি আচার, যা কেবলমাত্র ধর্মীয় ও শালীন অনুষ্ঠানে থাকা উচিত। তাদের মতে, নাচ, গান, র‌্যাম্প শো ও অন্যান্য শরীয়াহ-বিরোধী বিনোদনমূলক অংশ থাকা কোনো অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত রাখা ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন, যেন ধর্মীয় উপাদান কেবলমাত্র উপযুক্ত ও শালীন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়, যাতে পবিত্র কুরআনের মর্যাদা অক্ষুণ্ন থাকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!