কুলাউড়ায় আ’লীগ নেতা রুবাব মেম্বার আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

কুলাউড়ায় আ’লীগ নেতা রুবাব মেম্বার আটক

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
Oplus_16908288

Manual6 Ad Code
  এইবেলা, কুলাউড়া  :::
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী রুবাব (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪) আগস্ট সকাল ১১টায় সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকা থেকে কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বর, এএসআই আব্দুর রহিম, এএসআই আব্দুল খালেক ও এএসআই তোফায়েল আহমেদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুবাবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রুবাব চৌধুরী কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের বাসিন্দা কবির আহমদ চৌধুরীর ছেলে। রুবাব সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ইউপি সদস্য নির্বাচিত হয়ে হাসনাত চৌধুরী রুবাব এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ লোকজন। এলাকার সাধারণ লোকের কাছ থেকে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে সমাধান করে দেবার কথা বলে অনেকের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে বিগত সময়ে ইউনিয়নের জনতাবাজারসহ আশপাশের এলাকায় তার নেতৃত্বে মাদক, ইয়াবাসহ বিভিন্ন অপরাধের একটি কিশোর গ্যাংয়ের সিন্ডিকেট গড়ে উঠে। সে সবসময় গাঁজা ও মদপান করতো। তার সাথে থেকে এলাকার উঠতি বয়সী কিশোর ও যুবকরা মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। সন্ধ্যা হলেই বাজারের বিভিন্ন স্থানে বসত গাঁজা ও মাদক সেবনের আড্ডা। ওইসময় এলাকায় এসব অপকর্মের বিষয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এখন তাকে গ্রেপ্তারে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার ভুক্তভোগী লোকজন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামি রুবাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলা ছাড়াও অর্থ ঋণ আদালতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে অনেক অপকর্মের অভিযোগ রয়েছে বলে এলাকার লোকজন পুলিশকে জানিয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!