বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল : পুরনো নেতৃত্বেই নেতাকর্মীর আস্থা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল : পুরনো নেতৃত্বেই নেতাকর্মীর আস্থা

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে পুরনোরাই পেলেন আবারও নেতৃত্বের দায়িত্ব। শনিবার পৌরশহরের পানিধারে একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল (নির্বাচন) অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কাউন্সিলরদের ভোটে আসেনি কোনো পরিবর্তন। পুরনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।

Manual7 Ad Code

শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় ভোট গুনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, নবনির্বাচিত প্রার্থীসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Manual1 Ad Code

ঘোষিত ফলাফল অনুযায়ী, সিনিয়র সহসভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এসএম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী বিএনপি নেতা জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনে ৭১০ ভোটারের মধ্যে ৭০০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!