জাতীয় সংসদে প্রবাসীদের কণ্ঠস্বর হতে চান জাপা নেতা রিয়াজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জাতীয় সংসদে প্রবাসীদের কণ্ঠস্বর হতে চান জাপা নেতা রিয়াজ

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) যদি সরাসরি অংশ নাও নেয়, তবুও প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন জাপা নেতা আহমদ রিয়াজ উদ্দিন। ইতিমধ্যে এলাকায় তিনি প্রচারণাও শুরু করেছেন। সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন।

Manual8 Ad Code

আহমদ রিয়াজ উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে অংশ নেবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও তিনি প্রবাসীদের প্রতিনিধি হয়ে মাঠে নামবেন। কারণ প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি হলেও তাদের কথা জাতীয় সংসদে যথাযথভাবে প্রতিফলিত হয় না। তাই তিনি প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে তাদের সমস্যা, অধিকার, মর্যাদা ও প্রত্যাশা সংসদে তুলে ধরার লক্ষ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ইতিমধ্যে তিনি প্রচারণাও শুরু করেছেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (আওয়ামী লীগের আমি-ডামি) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসাবে মৌলভীবাজার-১ আসনে অংশ নিলেও শেষ মুহূর্তে কারচুপির আশঙ্কায় ঘোষণা দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান জাপা নেতা আহমেদ রিয়াজ। এর আগে ২০১৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও লাঙ্গল প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তাকে মৌলীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মনোনয়ন দিয়েছিল। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও চিফ হুইপ (বর্তমানে কারাবন্দী) আব্দুস সহিদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!