বড়লেখায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই

  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে জেলা দল গঠনের লক্ষ্যে অনুর্ধ ১৪, অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই কার্যক্রম শনিবার (৩০ আগস্ট) বড়লেখার এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু দিনব্যাপী এ বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ জনেরও অধিক ক্রিকেটার অংশ নেন।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ি কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল, জুড়ি কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ, বড়লেখা কোয়াবের অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, বড়লেখা উপজেলা দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।

কোয়াবের বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, ‘কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই আগামী দিনের শান্ত, এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews