কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউসুফের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউসুফের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

সাবেক এমপি, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক, আলহাজ্ব এ এন এম ইউসুফের ১১তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুলাউড়ায় পালিত হয়েছে।

ইউসুফ ফাউন্ডেশন ও তাঁর পিতা এ এম গণীর নামে প্রতিষ্ঠিত কলেজের উদ্যোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের ইউনিয়নে কলেজ সংলগ্ন মরহুমের কবর প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।

Manual5 Ad Code

ফাতেহা পাঠ, কোরআন তেলাওয়াত, কবরে পুষ্প স্তবক অর্পন, দোয়া মাহফিলের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তরা মরহুমকে কুলাউড়া অঞ্চলের শিক্ষা বিস্তারের আলোর অগ্রদূত হিসেবে আখ্যায়িত করে। তাঁর স্মৃতিকে ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া সরকারি কলেজ, জুড়ী উপজেলার ফুলতলায় সাগরনাল শাহ-নিমাত্রা কলেজ, লংলা আধুনিক কলেজ, এম এ গণী আদর্শ কলেজ, সিংগুর হাইস্কুলসহ অসংখ্য স্কুল, মাদ্রাসা ও মসজিদ মরহুম উদ্যোগ না নিলে প্রতিষ্ঠিত হত না।

Manual2 Ad Code

১৯১৮ সালে জন্মগ্রহণকারী এই কর্মবীর ২০০৯ সালে মৃত্যুবরন করেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও শিক্ষা বিস্তার তাঁর জীবনের ব্রত ছিল।

Manual7 Ad Code

কলেজের সভাপতি ফারুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ আহমদ, মরহুমের সুযোগ্য পুত্র বিশিষ্ট আইনজীবি এড. এ এন এম আবেদ রাজা, এম এ গণি কলেজের অধ্যক্ষ শাহ আলম সরকার, রাজনীতিবিদ আখদ্দস মাষ্টার, রাজানুর রহিম ইবতেখার, শেখ মো. শহীদুল ইসলাম, সারোয়ার আলম বেলাল, মো. লুৎফুল হায়দার, মো. তোফায়েল আহমদ, সানজিদা জামান। অনুষ্ঠানের শুরুতে মরহুমের জীবনী পাঠ করেন অত্র কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের প্রতিষ্ঠিত লংলা আধুনিক কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ভুকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির। এছাড়াও আরও অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল হোসেন।

উল্লেখ্য, আগামীকাল বাদ জুম্মা মরহুমেরর রুহের মাগফেরাত কামনার্থে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ কুলাউড়ার উদ্যোগে বাদে মনসুর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!