বড়লেখায় ২ চোর আটক : গণপিটুনিতে ১জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় ২ চোর আটক : গণপিটুনিতে ১জনের মৃত্যু

  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল এলাকার একটি গ্যারেজ থেকে চার চোর মিলে তিনটি সিএনজি চালিত অটোরিকশা চুরি করে পলায়নকালে সোমবার ভোররাতে দুই চোরকে স্থানীয় জনতা আটক করেছে। এসময় গণপিটুনিতে সুমন আহমদ নামক (২৬) চোরের মৃত্যু ঘটেছে এবং জাহাঙ্গীর আলম (৩০) নামক অপর চোর গুরুতর আহত হয়। অপর দুই চোর পালিয়ে রক্ষা পায়।

Manual5 Ad Code

নিহত সুমন আহমদ সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে এবং আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ ও আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

Manual2 Ad Code

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে অজ্ঞাত চোরেরা উপজেলার সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের স্বপন আহমদ খানের অটোরিকশা (সিএনজি) গ্যারেজে থাকা ৫টি সিএনজি হতে ৩টি সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্বপন আহমদ খান টের পেয়ে চোর চোর বলে হাল্লাচিৎকার করতে থাকেন। তার চিৎকারে এলাকাবাসি জড়ো হয়ে ধাওয়া করে ডিমাই ওসমানীবাজার এলাকা থেকে দুইজনকে আটক করতে সক্ষম হন। এসময় অপর দুই চোর পালিয়ে যায়। উত্তেজিত জনতার গণপিটুনিতে মুমূর্ষু দুইজনকে উদ্ধার করে থানা পুলিশ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!