নবীগঞ্জে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’র নতুন কমিটি গঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’র নতুন কমিটি গঠিত

  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::
নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’- এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ থানা রোডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি শংকর চন্দ্র পাল, প্রভাষ চন্দ্র দাশ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক লিকছন দাশ। সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক শুভন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জগদীশ দাশ, শিক্ষা ও নারী বিষয়ক সম্পাদক রিমা চন্দ, তথ্য ও গবেষণা সম্পাদক সপ্তম দাশ প্রমুখ।
সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। শংকর চন্দ্র পালকে সভাপতি, রাজেশ দাশকে সাধারণ সম্পাদক ও লিকছন দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শারদীয় দুর্গা শারদীয় পূজা উপলক্ষে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!