জেলা শ্রেষ্টত্ব অর্জনে বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত পুরস্কৃত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জেলা শ্রেষ্টত্ব অর্জনে বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত পুরস্কৃত

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

আগষ্ট মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, এজাহার নামীয় পলাতক আসামি গ্রেফতার, মামলা নিষ্পত্তি, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনসহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সফলতা অর্জনের জন্য জেলার সাত থানার মধ্যে শ্রেষ্ট থানা নির্বাচিত হয়েছে বড়লেখা থানা।

Manual6 Ad Code

সোমবার দুপুরে জেলা পুলিশ মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মৌলভীবাজার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাকে পুরষ্কার ও প্রদান করেন। চলিত বছরের ১৪ জুন তিনি অফিসার ইনচার্জ হিসেবে বড়লেখা থানায় যোগদান করেন।

Manual1 Ad Code

এছাড়াও আগষ্ট মাসে বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত ঘোষণা দিয়ে পুলিশ সুপার, এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা তাকেও জেলা শ্রেষ্ট এসআই’র পুরষ্কার প্রদান করেন। গত বছরের ৮ ডিসেম্বর এসআই সুব্রত চন্দ্র দাস বড়লেখা থানায় যোগদান করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!