কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের ভোকেশনাল মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

Manual5 Ad Code

বিশ্ববিদ্যালয়টি প্রতি ২০২১ সালের এই দিনে আইনগত প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে উত্তরাঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ২০২০ সালে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন’ মন্ত্রিসভায় অনুমোদন পায়। পরবর্তীতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাস হওয়ার পর একই বছরের ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উত্তরাঞ্চলের কৃষি খাতের উন্নয়ন, আধুনিক গবেষণা ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। বর্তমানে এখানে দুটি ফ্যাকালটি চালু রয়েছে। প্রথম বর্ষে ভর্তি হয়েছে প্রায় ৮০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি পুরুষ ও একটি মহিলা হোস্টেল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের সামনে বড় চ্যালেঞ্জ হলো স্থায়ী অবকাঠামো নির্মাণ, গবেষণা সুবিধা বৃদ্ধি এবং পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ। তবে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, গবেষণা প্রকল্প সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষি শিক্ষার বিস্তার ও কৃষকবান্ধব গবেষণার মাধ্যমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে।

Manual1 Ad Code

ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাচের ক্লাস নিয়মিত চলছে। ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে আমাদের জনবল পর্যাপ্ত রয়েছে বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতে কোন ধরনের অসুবিধা হচ্ছে না।

Manual6 Ad Code

‘ তিনি আরো বলেন, ‘ আমাদের সমীক্ষা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে চলছে।’#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!