কুলাউড়ায় আলী আমজদ স্কুলের সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় আলী আমজদ স্কুলের সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র
শিক্ষক সামছুর রহমান চৌধুরী (মিঠু) কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাংক শেখর গোস্বামী। প্রভাষক আব্দুল হামিদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সামছুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ডাঃ মোহাম্মদ ফারুকী, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল মুনিম রুহেল, আসুক আহমদ, সমকাল প্রতিনিধি ও প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আশফাক তানভীর, কবি সামছুল আজাদ সামছুদ্দিন,
সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্পাদক মিছবুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক রিটন দাস, তপন কান্তি দেব, মুক্তা সূত্রধর, শিক্ষার্থী সাবা খান।

Manual5 Ad Code

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় দীর্ঘ ৩৬ বছর কর্মময় জীবনে সামছুর রহমান চৌধুরী একজন আদর্শ ও নীতিবান শিক্ষক হিসেবে শিক্ষার্থী ও অভিভাবক মহলে খ্যাতি ও সুনাম রয়েছে।

একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতার অনুকরণ রয়েছে উনার কাছে। ভালো শিক্ষক ছাড়াও ক্রীড়াঙ্গন ও অন্যান্য হতদরিদ্রকর শিক্ষামূলক কাজে নিরবে আলো ছড়িয়েছেন তিনি।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, অবসরপ্রাপ্ত শিক্ষাক সামছুর রহমান চৌধুরী সুলতানপুর গ্রামের পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান চৌধুরী (নটু মিয়া) এর পুত্র। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিতঅতিথিকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!