বিশ্ব পর্যটন দিবসে মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় নানা কর্মসূচি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বিশ্ব পর্যটন দিবসে মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় নানা কর্মসূচি পালন

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষ্যে শনিবার দিনব্যাপি মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকায় সচেতনতামুলক নানা কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’-কে সামনে রেখে পর্যটন বান্ধব কর্মসূচিগুলোতে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আগত পর্যটকরা অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

ইউএনও গালিব চৌধুরীর নেতৃত্বে ইকোপার্ক এলাকায় র‌্যালি, আলোচনা সভা, পলিথিন ও প্লাস্টিক দ্রব্য অপসারণ অভিযান চালানো হয়। এসময় তিনি মাধবকুণ্ডে আগত পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানান।

Manual2 Ad Code

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও মাধবকুণ্ড বনবিট কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় র‌্যালি পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি বন সংরক্ষক রেজাউল মৃধা, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা রবিন্দ্র সিংহ, বিএনপি নেতা ও ব্যবসায়ি এনামুল হক, ইউপি সদস্য হিফজুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews