বড়লেখায় সেগুনকাঠ পাচারকালে কাঠ ব্যবসায়ী ও বনপ্রহরীর সংঘর্ষে আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বড়লেখায় সেগুনকাঠ পাচারকালে কাঠ ব্যবসায়ী ও বনপ্রহরীর সংঘর্ষে আহত ৩

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখায় অবৈধ সেগুনকাঠ পাচারকালে কাঠ ব্যবসায়ী ও বনপ্রহরীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন পথচারীসহ উভয়ই রক্তাক্ত আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের পুরাতন রেঞ্জ অফিসের সামনের সওজ রাস্তায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিম উদ্দিনের ভাই ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন মঙ্গলবার বনপ্রহরী তফাজ্জল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

Manual4 Ad Code

বনবিভাগ, থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের ভাই কাঠ ব্যবসায়ী নাজিম উদ্দিন সোমবার রাতে পিকআপ যোগে অবৈধ সেগুন কাঠ পাচার করবেন স্থানীয় বনবিভাগের কাছে এমন তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে বড়লেখা রেঞ্জের বনপ্রহরী তফাজ্জল হোসেন পুরাতন রেঞ্জ অফিসের সামনে পূর্ব থেকে অপেক্ষা করছিলেন। রাত ৯টার দিকে কাঠ ব্যবসায়ী নাজিম উদ্দিন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে কাঠবাহী একটি পিকআপ নিয়ে যাচ্ছিলেন। বনপ্রহরী গাড়ী থামানোর সিগনাল দিলে তিনি তা অমান্য করে দ্রুত চলে যান। এর ২০-২৫ মিনিট পর ফিরে বনপ্রহরী তফাজ্জল হোসেনকে সিগনাল দেয়ার কারণ জানতে চান। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে একজন আরেক জনের সাথে হাতাহাতিতে লিপ্ত হন। এতে দু’জনেরই রক্তাক্ত জখম হয়। তাদেরকে নিবৃত্ত করতে একজন পথচারীও আহত হন।

Manual1 Ad Code

রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, অবৈধ সন্দেহ হলে বনবিভাগ কাঠবাহী যেকোন গাড়ীকে সিগনাল দিতে পারে। সেগুন কাঠ পাচারের তথ্যে বনপ্রহরী তফাজ্জল হোসেন পিকআপ ভ্যানে সিগনাল দেন। সিগনাল অমান্য করে চলে যাওয়ার পরে এসে কাঠ ব্যবসায়ী নাজিম উদ্দিন বনপ্রহরীর ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি চালক ও হেলপারকে নিয়ে তার ওপর হামলা চালান। আহত বনপ্রহরীকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

Manual6 Ad Code

ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন জানান, তার ভাই সেগুন কিংবা অবৈধ কোন কাঠ পরিবহণ করেনি। বৈধ কাঠ নিয়ে যাচ্ছিল। একথা বলতে গিয়েই আমার ভাই নাজিম উদ্দিন বনপ্রহরী তফাজ্জল হোসেনের হামলার শিকার হয়েছে। সে তাকে চেয়ার দিয়ে মাথায় আঘাত করেছে। এতে আমার ভাইয়ের মাথায় ৯ ঘাই সেলাই লেগেছে। এ হামলার ঘটনায় আমি থাকায় অভিযোগ করেছি।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এঘটনায় আহত কাঠ ব্যবসায়ী নাজিম উদ্দিনের ভাই ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটির তদন্ত চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!