দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, হিন্দু-মুসলিম ভাই ভাই -এস এম  মোয়াজ্জে হোসেন চান্দু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, হিন্দু-মুসলিম ভাই ভাই -এস এম  মোয়াজ্জে হোসেন চান্দু

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই মন্তব্য করে আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আত্রাই থানা বিএনপির সদস্য এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু বলেছেন, দুর্গাপূজায় বিএনপিথর হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। কেননা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন যাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। তিনি দলের প্রত্যেকটি নেতাকর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করতে বলেছেন। সারা দেশে আমাদের দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর করতে চাই।
উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবাই একটা কথা মনে রাখবেন দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীথর শুভেচ্ছা জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক, আব্দুল হাই লিটন, ইউনিয়ন বিএনপির নেতা মোজাহার, সাহাগোলা ওর্য়াড বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, সাহাগোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণত সম্পাদক এনামুল হক, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!