জুড়ীতে ক্যাবের নতুন কমিটি সভাপতি ছইফ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরানুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

জুড়ীতে ক্যাবের নতুন কমিটি সভাপতি ছইফ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরানুল

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
সভাপতি মোহাম্মদ ছইফ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম।

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন কমিটি অনুমোদিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ স্বাক্ষরিত ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual6 Ad Code

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন উপজেলার ফুলতলা শাহনিমাত্রা এসএফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ছইফ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলাম।

Manual3 Ad Code

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমেদ রাসেল, এক্সপার্ট হসপিটাল চেয়ারম্যান ডা. খালিদ সাইফুল্লাহ, রাজমহল সুইটসের প্রোপ্রাইটর মো. মিজানুর রহমান বাবলু ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মো. জহিরুল ইসলাম সরকার।

Manual4 Ad Code

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহনিমাত্রা এসএফ ডিগ্রি কলেজের প্রভাষক আহসান কবীর শিবলী, কোষাধ্যক্ষ হয়েছেন সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল আহমদ, আইন সম্পাদক হয়েছেন মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন এবং প্রচার সম্পাদক হয়েছেন সমাজকর্মী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আফজাল হোসাইন।

কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল বাছিত (এস এস ট্রেডিং-২), আব্দুল বাতিন আজাদ (বাংলা এন্টারপ্রাইজ), আনোয়ার হোসেন মঞ্জু (ট্রাস্ট ট্রাভেলস), আবু তাহের মাসুম (শাহজালাল ফার্মেসি), হাফিজ শামসুল ইসলাম (হাজী বকুল ট্রেডার্স), সাজিদ মাহমুদ (সফরপুর দাখিল মাদ্রাসা সুপার), মাইকেল নংরূম (ডেইলি দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি), আব্দুর রব শিমুল (এশিয়ান ট্রাভেলস), রায়হান হোসাইন (ইসলামী ব্যাংক আউটলেট ম্যানেজার), জাহিদুল ইসলাম শপু (লাভলী স্টোর), আবিদ হোসাইন (দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি), মোস্তাফিজুর রহমান (পিসি হোম প্রোপ্রাইটর) এবং শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মরিয়ম খাঁন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!