কমলগঞ্জে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে সুধী সমাবেশ ও মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে সুধী সমাবেশ ও মতবিনিময়

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে “আদমপুর ইউনাইটেড কলেজ” নামে নতুন একটি কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এটি কমলগঞ্জের দক্ষিাণাঞ্চলের উচ্চ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা স্থানীয় জনগণ এবং বহির্বিশ্বে বাংলাদেশী প্রবাসীদের আর্থিক সহায়তায় বাস্তবায়নের পথ অগ্রসর হচ্ছে। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চল, যেখানে মুসলিম, হিন্দু, মনিপুরি, খাসিয়াসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে সহাবস্থানে বসবাস করে আসছেন। এ কলেজ বাস্তবায়ন সংক্রান্ত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার নৈনারপার বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কলেজ বাস্তবায়ন আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এ, কে, এম সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাহেল মিয়া ও সদস্য আয়োকপাম অঞ্জুর যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভূমি দাতা এম, এ, আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ ফারুক, সদস্য মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাদ উদ্দিন ফায়াজ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) সালেহ আহমেদ, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন বাবু, মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রতাপ কুমার সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মনির, সমাজসেবক সমরজিত সিনহা, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, ইউপি সদস্য আজিম মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন “আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে” এবং বাংলাদেশ আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় সহযোগীতায় “আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটি” কলেজ নির্মাণে নিরলসভাবে কাজ করছে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!