কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নির্বাচনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (0৩ অক্টোবর) বাদ জুমা কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামির আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলাউদ্দিন প্রমুখ।
কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সহকারী সেক্রেটারী মনসুর আলী, পৌর জামায়াত সভাপতি মুহাম্মদ আব্দুল হাই, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, সদর ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলতাফুর রহমান, পৌর জামায়াতের অর্থ-সম্পাদক নাহিদ তরফদার, ইসলামপুর ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুল ইসলাম, শমশেরনগর ইউনিয়ন সভাপতি মোচ্ছাবির আহমেদ, মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি জুনেদ আহমেদ, রহিমপুর ইউনিয়ন সভাপতি আতাউর রহমান খান, পতনঊষা ইউনিয়ন সভাপতি আব্দুল হানানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!