কুড়িগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

 কুড়িগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: 
ঢাকা প্রেসক্লাবের সামনে  শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে কুড়িগ্রাম জেলাজুড়ে সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা । জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় সকাল থেকে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বেসরকারি শিক্ষকদের সংগঠন সম্মিলিত শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মসূচির ডাক দেন।
গত রোবাবার (১২ অক্টোবর) রাতে তারা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন শিক্ষক নেতা মুকুল মিয়া, আসাদুজ্জামান সরকার ও রাশেদুজ্জামান তাওহীদ।
সরেজমিনে দেখা যায়, জেলা শহরের রিভার ভিউ হাই স্কুল, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট হাই স্কুল এন্ড কলেজ, খলিলগগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, আদর্শ হাই স্কুল, এমএ সাত্তার উচ্চ বিদ্যালয়, নীলারাম হাই স্কুল, বেলগাছা বরকতিয়া হাই স্কুলে সকাল ১০টা থেকে শিক্ষক-কর্মচারীরা  প্রতিষ্ঠানে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
এসময় তারা বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ তারা আদর্শ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে কাজ করে যাচ্ছেন। তাদের ওপর নির্যাতন করা লজ্জাজনক ও অমানবিক। তারা শিক্ষক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এব্যাপারে কথা হলে সম্মিলিত শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক রাশেদুজ্জামান তাওহীদ জানান,
শিক্ষক নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের সমস্ত শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ, সকল সার্বিক ন্যায্য দাবি মেনে নেওয়া না হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।
জেলা শাখার অপর সমন্বয়ক মুকুল মিয়া বলেন, অবিলম্বে শিক্ষক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবোনা।
আমাদের ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে সরকারের এত গড়িমসি আর সহ্য করবোনা।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমি পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়া জানতে পেরেছি। এ বিষয়ে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। আমরা চাই তারা ক্লাস নিবেন, সরকার সময় মত যতটা পারে তাঁদের  দাবি দাওয়ার  ব্যবস্থা গ্রহণ করবেন।
কর্মবিরতির কারণে জেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা গিয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলেন, আমরা একই পাঠ্যপুস্তক, সিলেবাস ও একই বোর্ডের অধীনে সনদপত্র অর্জন করি। অথচ আমাদের মধ্যে সরকারি-বেসরকারি বৈষম্য এটা মেনে নেয়া যায়না।
আমরাও চাই আমাদের শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফিরিয়ে আনা হোক। দীর্ঘদিন এরকম চলতে থাকলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। আমার ক্লাসে ফিরে যেতে চাই, পাঠদান চাই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!