নিটারে ইসলামিক সোসাইটির আয়োজনে সীরাত কনফারেন্স ১৪৪৭ সম্পন্ন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নিটারে ইসলামিক সোসাইটির আয়োজনে সীরাত কনফারেন্স ১৪৪৭ সম্পন্ন 

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক ::
 সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ ১৩ই অক্টোবর, ২০২৫ইং (সোমবার) নিটার ইসলামিক সোসাইটি আয়োজিত “সীরাত কনফারেন্স ১৪৪৭” সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য রাখেন নিটারের পরিচালক জনাব ড. আশেকুল আলম রানা। তিনি সীরাত বিষয়ক সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের স্বাগত জানান এবং পুরো অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উৎসাহিত করেন।
পরবর্তীতে, নিটার কেন্দ্রীয় মসজিদের ইমাম নবীজীর আদর্শ ও সাহাবাদের জীবনী সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এরপর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও নিটার ইসলামিক সোসাইটি মডারেটর মোঃ বিল্লাল হোসেন মানব জীবনের লক্ষ্য, নবী প্রেমের সৌন্দর্য এবং সাহাবাদের নবী প্রেম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন নিটার মসজিদের মুয়াজ্জিন ” নিটার ১৪ তম ব্যাচের মো ইব্রাহিম। পরবর্তীতে মাওলানা মুহাম্মদ যায়নুল আবেদীন নবীর জীবনি অধ্যায়নের গুরুত্ব, নবীজীর জীবন ও চরিত্র, হেরা গুহার জীবন থেকে শিক্ষা, সাবলীল জীবনযাপন, আখেরাত সচেতনতা, মক্কা বিজয় ও নবীজীর উদারতা, পশ্চিমা অপপ্রচার এবং নবীজীর দৈনন্দিন সুন্নাত ও পারিবারিক জীবন নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
আসরের নামাজের বিরতির পর নিটার ১৪তম ব্যাচের শিক্ষার্থী মো ইব্রাহিম এবং নিটার ১১তম ব্যাচের ফরহাদ হোসেন বক্তৃতা উপস্থাপন করেন। এরপর মাওলানা তানজীল আরেফীন আদনান বর্তমান ফেতনার যুগে ইমান ধরে রাখার কষ্ট, বিশ্ববিদ্যালয়ে ইসলাম ও সুন্নাহ পালন, সুন্নাহ অনুযায়ী আমল এবং যুব সমাজের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি নবীজীর প্রতি সাহাবাদের ভালোবাসা ও পশ্চিমা বিকৃত ইসলামী ইতিহাসের প্রতিকার সম্পর্কেও বক্তব্য রাখেন।
প্রোগ্রামের সমাপনী অংশে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার করার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!