মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন- বিএনপি নেতা সাজুর গণসংযোগ ও লিফলেট বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন- বিএনপি নেতা সাজুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু মঙ্গলবার বড়লেখা পৌরশহরে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে বিএনপি নেতা শরিফুল হক সাজু বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার জনসাধারণ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে তিনি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দিবেন।

Manual1 Ad Code

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, বিএনপি নেতা তুতিউর রহমান তুতাব আলী, আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা হারুনুর রশীদ, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, উপজেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুভাষ রায়, উপজেলা বিএনপির মহিলা নেত্রী আমিনা বেগম ডলি, রুকাইয়া আক্তার রিয়া প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!