এইচএসসির ফলাফল- চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

এইচএসসির ফলাফল- চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার প্রায় সকল শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ- ৫ কমেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ১৫ টি প্রতিষ্ঠানের মধ্যে গড় পাশের হারে শীর্ষে রয়েছে নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ।

প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে ২৮ জন পরীক্ষায় অংশ নেয়। ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ মোট ২৪ জন পরীক্ষার্থী চুড়ান্তভাবে কৃতকার্য হয়েছে। কলেজের এই ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ নির্বাহী কমিটির সংশ্লিষ্টরাসহ এলাকাবাসী। প্রসঙ্গত এবার সিলেট বোর্ডে পাশের হার মাত্র ৫১.৮৫ শতাংশ। সেই দিক থেকে নব প্রতিষ্ঠিত একটি কলেজের প্রথম ব্যাচের ফলাফলে অভিভূত সংশ্লিষ্টরা। কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ বলেন, এই ফলাফল সম্মিলিত প্রচেষ্টার ফসল। কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আহাদ, নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলেই যথাযথ পরামর্শ ও আন্তরিক সহযোগিতা করেছেন। শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং শ্রমের বিনিময়ে অর্জিত এই ভালো ফলাফল কলেজের ভবিষ্যতের পথ সুগম করবে।

Manual6 Ad Code

সূত্র জানায়, শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে কোন সতন্ত্র কলেজ না থাকায় স্থানীয় বাসিন্দা নিউইয়র্ক প্রবাসী মোঃ আব্দুল আহাদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত করেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ।

Manual4 Ad Code

শুরু থেকে মনু মডেল কলেজের অধীনে টানা ৩ বছর ভালো ফলাফল বয়ে আনে প্রতিষ্ঠানটি। প্রথম বছর থেকে অদ্যাবদী ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ সার্বিক ফলাফল প্রতিবারই প্রত্যাশিত হয়েছে। গত বছরের ফলাফলেও ব্যবসায় শিক্ষা শাখায় ৩ জন জিপিএ -৫ লাভ করেছিলো।

Manual4 Ad Code

কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরী বলেন, এই সাফল্য একা কারোর নয়, সমগ্র অঞ্চলের। উত্তীর্ণদের প্রতি অভিবাদন। দৃঢ় আশাবাদী পিছিয়ে পড়া জনপদকে আলোকিত করতে কলেজটি আগামী দিনেও অগ্রণী ভূমিকায় থাকবে।

কলেজের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, এই সাফল্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার বিনিময়ে অর্জিত হয়েছে। শিক্ষক – শিক্ষিকা, নির্বাহী কমিটি, এলাকাবাসীসহ যারা কলেজের অগ্রযাত্রায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews