এবার দ্বিখণ্ডিত হল আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

এবার দ্বিখণ্ডিত হল আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন!

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code
এইবেলা. কুলাউড়া  ::
সিলেট আখাউড়া সেকশনের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। ১৬ বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে চার ঘটিকায় এই দুর্ঘটনা কবলিত হয় ট্রেন। এতে কেউ হতাহত না হলে ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুলাউড়া জংশন স্টেশনের রুমান আহমদ জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম  করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থলে ছিড়ে যায়।
 ট্রেন যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে  যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ার টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করলে পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে  যাবে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!