জুড়ীতে ফ্রান্সে মহানবী (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে ফ্রান্সে মহানবী (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে মুসলিম উম্মাহর ব্যানারে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জুড়ী শিশু পার্কে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

Manual3 Ad Code

জুম্মার নামাজের পর উপজেলা শহর ও আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে শিশু পার্কে প্রতিবাদ সভায় মিলিত হন। জুড়ী বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক, জুড়ী বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ, জাঙ্গিরাই চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহির উদ্দিন, নয়াবাজার ষোলপনী ঈদগাহের ইমাম মাওলানা সায়েম হোসেন, জুড়ী লামাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, মৌলভীবাজার বারের আইনজীবি মাহবুবুল আলম শামীম, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুল হাই প্রমুখ।

Manual3 Ad Code

পরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ বাজারে গিয়ে দোয়ার মাধ্যমে মিছিল শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!