বড়লেখায় কৃষকদের সবজি বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় কৃষকদের সবজি বীজ ও সার বিতরণ

  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের শীতকালিন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও গালিব চৌধুরী।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে মাঠে ও বসতবাড়িতে চাষযোগ্য সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চলনায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।

Manual5 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহেদ, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews